শিরোনাম
Passenger Voice | ১১:৩০ এএম, ২০২৪-১১-২১
ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের কালামপুর সংলগ্ন শাখা সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে চারজনই ওই পোশাক কারখানার শ্রমিক। নিহতদের মধ্যে তিনজনই নারী শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুর্তা এলাকায় পৌঁছালে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন প্রায় ২০ জন। নিহতদের মধ্যে তিনজনই নারী পোশাক শ্রমিক বলে জানা গেছে।
ধামরাই থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত