শিরোনাম
Passenger Voice | ০৯:৫৩ এএম, ২০২৪-১১-১৮
অক্টোবরে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪১৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৪ জন।
অক্টোবরে সারা দেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪১৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৪ জন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৪ জন এবং আহত হয়েছেন ১৪২ জন। চট্টগ্রাম বিভাগে ৬১টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৪৫টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৪০টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ২৪টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। আর ময়মনসিংহ বিভাগে ৩৭টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার এ পরিসংখ্যান সংগ্রহ করেছে বিআরটিএ। প্রতিবেদনে তারা জানায়, গত মাসে সারা দেশে ৬৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে মোটরকার বা জিপ জাতীয় গাড়ি ১৬টি, বাস ও মিনিবাস মিলিয়ে ১০১, ট্রাক বা কাভার্ড ভ্যান ১৩১, পিকআপ ২৯, মাইক্রোবাস ১০, অ্যাম্বুলেন্স তিন, মোটরসাইকেল ১৩৬, ভ্যান ১৮, ট্রাক্টর পাঁচ, ইজিবাইক ২১, ব্যাটারিচালিত রিকশা ১৬, অটোরিকশা ৩৩ ও অন্যান্য যানবাহন ছিল ১১১টি।
বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে বেশি ১১০ জন মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময়ে মোটরকার বা জিপ দুর্ঘটনায় নয়জন, বাস ও মিনিবাস দুর্ঘটনায় ৪২, ট্রাক ও কাভার্ড ভ্যান দুর্ঘটনায় ৮২, পিকআপ দুর্ঘটনায় ১২, মাইক্রোবাস দুর্ঘটনায় দুই, ভ্যান দুর্ঘটনায় ১২, ট্রাক্টর দুর্ঘটনায় এক, ইজিবাইক দুর্ঘটনায় ১৪, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ ও অন্যান্য যানের দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত