সচিবালয়ে আহতদের সঙ্গে হাসনাত-সারজিস, হট্টগোলে বৈঠকে দেরি

Passenger Voice    |    ০৪:৪১ পিএম, ২০২৪-১১-১৪


সচিবালয়ে আহতদের সঙ্গে হাসনাত-সারজিস, হট্টগোলে বৈঠকে দেরি

গণ-অভ্যুত্থানে আহতদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার বৈঠক করার কথা ছিল কয়েকজন উপদেষ্টার। ওই বৈঠক শুরুর আগেই একজন নিজেকে আহতদের সমন্বয়ক দাবি করায় সচিবালয়ে আসা বেশির ভাগ আহতেরা সভা বয়কট করেছেন।

সরেজমিনে দেখা যায়, আহতদের একটি গ্রুপ সভা বয়কট করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। পরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন। আহতদের পক্ষ থেকে সভায় কে কে কথা বলবেন, সেই তালিকা করার পরামর্শ দেন তারা। এরপরও আহতদের গ্রুপগুলো নিজেদের পক্ষে কথা বলতে থাকেন।

এ দিকে দুপুর ২টায় সভা শুরুর কথা থাকলেও বিকেল ৪টা পার হলেও সভা শুরু হয়নি।