শিরোনাম
Passenger Voice | ১২:১২ পিএম, ২০২৪-১১-১৪
সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট সেন্স বিভাগ সেলস মনিটরিং প্রতিনিধি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ
পদের নাম: সেলস মনিটরিং প্রতিনিধি
বিভাগ: প্রোডাক্ট সেন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: বিক্রয়, মার্চেন্ডাইজিং বা খুচরা কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে, তবে এটি বাধ্যতামূলক নয়। মোবাইল ডিভাইস এবং ডেটা এন্ট্রি সফটওয়্যার ব্যবহারে স্বাচ্ছন্দ্য থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত