এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, বেতন ১৮ হাজার

Passenger Voice    |    ০৩:৪৮ পিএম, ২০২৪-১১-০২


এইচএসসি পাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, বেতন ১৮ হাজার

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এভিয়েশন সিকিউরিটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩০ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এভিয়েশন সিকিউরিটি
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে, ঢাকা (শাহজালাল বিমানবন্দর)
বেতন: ১৮,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। কোম্পানির নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৪