শিরোনাম
Passenger Voice | ০৫:৪৪ পিএম, ২০২৪-১০-২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে। ব্যাংক দুটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
পূবালী ব্যাংক: চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৩০ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪৩ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪২ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ৭৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৪৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩৩ পয়সায়।
সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পূবালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৩ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৯৬ পয়সায়।
এমটিবি: চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা। সে হিসাবে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ১৩ পয়সা।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এমটিবির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৯১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৫২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৭০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
এর আগেও সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছিল এমটিবি পর্ষদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত