শিরোনাম
Passenger Voice | ১০:৪২ এএম, ২০২৪-১০-২৬
পদোন্নতি পেয়ে ট্রাস্ট ব্যাংকের ডিএমডি হয়েছেন মো. কামাল হোসেন সরকার। এর আগে তিনি ব্যাংকের এসইভিপি ও সিআরএম ডিভিশনের প্রধান ছিলেন।
কামাল হোসেন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স এবং পরবর্তী সময়ে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৬ সালে আরব বাংলাদেশ ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ২০০২ সালের ১২ মার্চ ট্রাস্ট ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন।
পেশাদার ব্যাংকার হিসেবে কামাল হোসেন সরকার করপোরেট, এসএমই, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং এবং ট্রেড ফাইন্যান্সে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত