শিরোনাম
Passenger Voice | ০২:৪০ পিএম, ২০২৪-১০-২৪
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে নিয়োগ দিয়েছে সরকার।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আলীকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
এদিকে রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৭৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মোহাম্মদ আলী ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরপর ১৯৯২ সালে কমনওয়েলথ স্কলারশিপ পেয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর তিনি রাবির অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।
মোহাম্মদ আলী দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত