শিরোনাম
Passenger Voice | ১২:১১ পিএম, ২০২৪-১০-২৪
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ইন্টারনাল অডিট বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: ইন্টারনাল অডিট
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং/ বিজনেস স্টাডিজে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আইআইএ স্ট্যান্ডার্ড, রিস্ক ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টস এবং কমপ্লায়েন্স, আইটি বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, এবং আরো অন্যান্য সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত