শিরোনাম
Passenger Voice | ১২:৩৬ পিএম, ২০২৪-১০-২৩
ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্র্যান্ডিং ও মার্কেটিং অফিসার বিভাগ জুনিয়র অফিসার-অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: জুনিয়র অফিসার-অফিসার
বিভাগ: ডিজিটাল ব্র্যান্ডিং ও মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে মার্কেটিং, কমিউনিকেশন, সাংবাদিকতা, চারুকলা, গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ফটো এবং ভিডিও এডিটিং সফটওয়্যারে দক্ষতা। ইংরেজি ও বাংলায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা। ডিজিটাল প্রবণতা, এসইও এবং এসইএম কৌশল সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত