শিরোনাম
Passenger Voice | ০৫:০৯ পিএম, ২০২৪-১০-২২
তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্পট্রাক শ্রমিক ইউনিয়ন। এর ফলে বেসরকারি ডিপোগুলো থেকে পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ছয়টা থেকে ধর্মঘট পালন করছেন তারা। ধর্মঘট আগামীকাল বুধবার পর্যন্ত চলার কথা রয়েছে।
জানা গেছে, মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ ও আসিফ ইন্টারন্যাশনালের মালিকানাধীন প্রাইম মুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত মজুরি প্রদান ও শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘট।
শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. মহিউদ্দিন বলেন, তিন দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করছে। এ বিষয়ে বর্তমানে ঢাকায় বৈঠক চলছে। ওই সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আগামীকাল আন্দোলন চলবে কি না।
এদিকে ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনের (বিকডা) নেতারা জানিয়েছেন, ধর্মঘট চললে নির্ধারিত সময়ে জাহাজে পণ্য রপ্তানি সম্ভব হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত