শিরোনাম
Passenger Voice | ১২:১২ পিএম, ২০২৪-১০-২২
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে শুরু হয়েছে পক্ষকালব্যাপী সাইবার সিকিউরিটি সচেতনতা শীর্ষক ক্যাম্পেইন।
সোমবার (২১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের বিভিন্ন উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন জোনের প্রধান, শাখার ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, আধুনিক দুনিয়ায় সাইবার সচেতনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। গ্রাহকদের প্রযুক্তিগত সেবা প্রদানে ব্যাংকের সব ইউনিটকে সাইবার সিকিউরিটি সচেতনতায় জোরদার ভূমিকা রাখতে হবে। তিনি গ্রাহকের পাসওয়ার্ড, ওটিপি, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিং এ সব ধরনের ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধে সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষিত সাইবার সিকিউরিটি ব্যবস্থাপনা প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।
তিনি বলেন, ব্যাংক কখনো গ্রাহকের কাছে ফোন করে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। গ্রাহকের অ্যাকাউন্ট মেইনটেন্যান্সসহ বিভিন্ন লটারির প্রলোভন দিয়ে প্রতারক চক্র কৌশলে গ্রাহকের মোবাইলে আসা ওটিপি জেনে তাদের হিসাব থেকে অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক করতে ও তাদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত