শিরোনাম
Passenger Voice | ০২:২১ পিএম, ২০২৪-১০-১৪
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফল প্রকাশ করবেন। শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা কীভাবে ফল জানতে পারবেন, তা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত যে কোনো পদ্ধতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন।
Android Phone-এ বোর্ডের অ্যাপ থেকেও ফল পাওয়া যাবে। এ ছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতে পারবেন।
প্রি-রেজিস্ট্রেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে)
যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC <> Bar <> Roll < 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
এ ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা বেলা ১১টায় ফল জানতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত