ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

Passenger Voice    |    ১২:১৩ পিএম, ২০২৪-১০-১৪


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটিতে কম্পিউটার প্রোগ্রামার অ্যান্ড অ্যাপ ডেভেলপার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড

পদের নাম: কম্পিউটার প্রোগ্রামার অ্যান্ড অ্যাপ ডেভেলপার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স (সিএস)/সিএসই অথবা সমমানে ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওরাকল ডাটাবেসে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1296262&fcatId=-1&ln=1 করুন।

আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৪