শিরোনাম
Passenger Voice | ০৫:০৮ পিএম, ২০২৪-১০-১২
বগুড়ার শাজাহানপুরে দ্রুতগতির বাসের চাকায় পিষ্ট হয়ে মজনু মিয়া (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু বগুড়ার শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যিতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
তিনি জানান, মজনু তার অটোরিকশা নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইল এলাকায় রাস্তার ওপরে থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার অটোরিকশাটি উল্টে যায় এবং তিনি সড়কে ছিটকে পড়ে যান।পেছনে থাকা দ্রুতগামীর একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই মজনু মারা যান।
এসআই আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত