শিরোনাম
Passenger Voice | ০১:৫৯ পিএম, ২০২৪-১০-০৮
ঢাকা বোট ক্লাব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বোট ক্লাব
পদের নাম: মেসেঞ্জার
পদসংখ্যা: ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটারে পারদর্শী হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ক্লাবের বিভিন্ন চিঠি এবং অনান্য ডকুমেন্টস মেম্বারের ঠিকানায় পৌঁছে দেয়া।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩৪ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির পলিসি অনুযায়ী মোবাইল বিল, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত