শিরোনাম
Passenger Voice | ০৪:৪৯ পিএম, ২০২৪-১০-০৫
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘হাউ টু বুস্ট ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইন বাংলাদেশ’ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স এর প্রফেসর এম. কবির হাসান।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও জিএম মোহা. গিয়াস উদ্দিন কাদের উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএ-এর প্রিন্সিপাল কে এম মুনিরুল আলম আল-মামুন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিটিআর-এর হেড অব ট্রেইনিং আহমেদ জুবায়েরুল হক।
অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব নির্বাহী, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত