সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে চলছে ট্রেন

Passenger Voice    |    ১১:৪৫ এএম, ২০২৪-১০-০২


সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে চলছে ট্রেন

ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুতের সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঢাকা-ময়মনসিংহ লাইনের ত্রিশালের ধলা রেলস্টেশনে লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী  আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনে বগি উদ্ধার করার পর রাত সোয়া ২টার দিকে ট্রেন দেওয়ানগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।