শিরোনাম
Passenger Voice | ০৫:০৯ পিএম, ২০২৪-০৯-৩০
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত সোনালী ব্যাংকের মেডিকেল অফিসারের (নবম গ্রেড) লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯০ জন। ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। ওই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত