শিরোনাম
Passenger Voice | ১২:১২ পিএম, ২০২৪-০৯-২২
ফরিদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে দুই কলেজ শিক্ষার্থী মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের নগরকান্দার দক্ষিণকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো. রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তার সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের ইজাজুল ইসলাম উৎস (১৯)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানান, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন। তারা ফাইনাল পরীক্ষা শেষে চারটি মোটরসাইকেলে করে ৮ জন বন্ধু কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে বাড়ি ফিরছিলেন। দক্ষিণকান্দী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে থাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন ও পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
এসআই বাকি আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত