শিরোনাম
Passenger Voice | ০৫:১৪ পিএম, ২০২৪-০৯-১৮
রাজধানী ঢাকায় বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ২৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকারিং করা হয়।
বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কাজ করছে ট্রাফিক পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত