শিরোনাম
Passenger Voice | ০৪:১২ পিএম, ২০২৪-০৯-১৪
কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী রাচিয়া মৌলভীবাড়ির আরবের রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৫৫) ও তার পাঁচ বছর বয়সী নাতি ইসমাইল হোসেন।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দুজন। এ সময় এশিয়া এয়ারকন নামের একটি যাত্রীবাহী বাস দুজনকেই চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুইজনের মধ্যে একজন নারী এবং একজন শিশু।
ওসি ইকবাল বাহার বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত