রানার গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

Passenger Voice    |    ০৩:২৪ পিএম, ২০২৪-০৯-১০


রানার গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকা

রানার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টিম লিডার-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৯ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ
পদের নাম: টিম লিডার-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অন্যান্য যোগ্যতা: রিয়েল এস্টেট, ডেভেলপারে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ০৫-০৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, সপ্তাহে ২ দিন ছুটি, লাভের ভাগ, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ৩টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1287428&fcatId=9&ln=1 ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৪