শিরোনাম
Passenger Voice | ০২:০০ পিএম, ২০২৪-০৯-০৮
সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থল উপজেলার কুটিরচর এলাকায় পৌঁছালে নলকাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত