শিরোনাম
Passenger Voice | ১০:২১ এএম, ২০২৪-০৯-০৩
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিংয়ে এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা, ব্যাংকিং/আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয়গুলোতে সঠিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত