শিরোনাম
Passenger Voice | ১১:৫৬ এএম, ২০২৪-০৯-০২
এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি সরানোর অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে তিন নেতার প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ। তারা হলেন– বিলুপ্ত কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।’
এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে সব ধরনের পদ স্থগিত করা হয় ওই তিন নেতার। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এর আগে শনিবার এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি রাতের আঁধারে গোপনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত