এইচএসসি পাসে বিকাশে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

Passenger Voice    |    ১১:৫৮ এএম, ২০২৪-০৯-০১


এইচএসসি পাসে বিকাশে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এমএফএস বিভাগ কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১২ থেকে ১৩ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড
পদের নাম: কম্পিউটার অপারেটর
বিভাগ: এমএফএস
পদসংখ্যা: ০১ টি 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: আইটি সক্ষম পরিষেবা, কম্পিউটার হার্ডওয়্যার/নেটওয়ার্ক কোম্পানিতে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ০১-০২ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর 

কর্মস্থল: ঢাকা (কদমতলী) 
বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪