শিরোনাম
Passenger Voice | ০১:৩৮ পিএম, ২০২৪-০৮-২৮
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন সাহিদা আনোয়ার।
সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মো. ইয়াহিয়া, মো. আশিক হোসেন, সতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন, মুখ্য উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং সিএফও একেএম মোস্তাক আহ্ম্মেদ খাঁন।
বিজ্ঞাপন
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, তরজমা ও মোনাজাত করেন সংস্থাপন বিভাগের প্রধান মো. আব্দুছ ছামাদ।
উক্ত সভায় অনলাইনে সংযুক্তসহ সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৩ সনে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত