শিরোনাম
Passenger Voice | ০৫:১২ পিএম, ২০২৪-০৮-২৭
এক সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজার-ঢাকা রুটে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ট্রেন চলাচল শুরু হচ্ছে। চলমান বন্যার কারণে কক্সবাজারের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
রাত ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্ট্রেশন থেকে আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ এবং ‘পর্যটক এক্সপ্রেস’ নামের দুটি ট্রেন চলাচল করে। মঙ্গলবার রাত ৮টা থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চলাচল শুরু হচ্ছে। তবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন চলাচলের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২৬ আগস্ট) কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হয়।
গোলাম রব্বানী বলেন, ফেনীর রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। যে কারণে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার থেকে চট্টগ্রামের সঙ্গে রেলযোগাযোগ শুরু হয়েছে। স্পেশাল ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে যায় এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারে সকাল ১০টায় পৌঁছায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত