শিরোনাম
Passenger Voice | ০৪:৫৭ পিএম, ২০২৪-০৮-২৪
ফেনীসহ দেশে ১০ জেলায় আকস্মিক বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। লাখ লাখ মানুষ রাতারাতি পানিবন্দি, গৃহহারা হয়েছেন। তাদের উদ্ধার, খাদ্য ও চিকিৎসা সহায়তায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বন্যাকবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারী দল।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত