শিরোনাম
Passenger Voice | ১০:৫২ এএম, ২০২৪-০৮-২১
নিচের দিকের কর্মীদের চেয়ে বড় কর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন- এমন অভিযোগ এনে কর্মবিরতিতে ছিলেন মেট্রোরেলের কর্মচারীরা। ফলে বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তবে আগামী সপ্তাহের রবিবার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার প্রেসক্লাব এলাকার মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হক।
এ সময় তিনি মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং মেট্রোরেল দ্রুত চালুর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।
মেট্রোরেল নিয়ে সেই শঙ্কাই কি তবে সত্যি হলো!মেট্রোরেল নিয়ে সেই শঙ্কাই কি তবে সত্যি হলো!
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কর্মীরা কাজে ফিরতে শুরু করেছেন। আগামী চার-পাঁচ দিনের মধ্যে মেট্রোরেল চালু করার চেষ্টা হচ্ছে। তবে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন দুটি স্টেশন বন্ধ থাকবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল।
আর এই প্রেক্ষাপটে ২০ জুলাই সকালে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমডিসিএল)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত