ঢাকা ও চট্টগ্রামে চাকরি দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স

Passenger Voice    |    ০৩:৫০ পিএম, ২০২৪-০৮-২০


ঢাকা ও চট্টগ্রামে চাকরি দিচ্ছে লংকাবাংলা ফাইন্যান্স

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিপোজিট/লিয়াবিলিটি বিজনেস/ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ রিলেশনশিপ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৯ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
পদের নাম: রিলেশনশিপ অফিসার 
বিভাগ: ডিপোজিট/লিয়াবিলিটি বিজনেস/ওয়েলথ ম্যানেজমেন্ট 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ডিপোজিট, ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যবসায় দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৪