শিরোনাম
Passenger Voice | ০১:৪৭ পিএম, ২০২৪-০৮-২০
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (আইডিআরএ) জয়নাল বারীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ভুক্তভোগী সকল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর মাঠ কর্মীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিসের সামনে জয়নাল বারীর পদত্যাগ দাবিতে তাদের নানা ধরণের স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারী শামীম নামে একজন বলেন, জয়নাল বারী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের ঘনিষ্ঠ হওয়ায় সুযোগ অতীতে বীমা সেক্টরে অনেক দুর্নীতি করেছেন। বীমা সেক্টর এদের হাত থেকে রক্ষার জন্য আমাদের এই আন্দোলন।
উল্লেখ্য বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জয়নুল বারী।
তার বিরুেদ্ধ দুর্নীতির অভিযোগ রয়েছে বহু আগে থেকেই। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের ঘনিষ্ঠজন হওয়ায় তাঁর দুর্নীতি ও সকল অপকর্ম ছিলো ওপেন সিক্রেট স্বরূপ।
তাঁর পূর্বে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন দুর্নীতি ও অনিয়মের দায় মাথায় নিয়ে ১৫ জুন ২০২২ সালে পদত্যাগ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত