শিরোনাম
Passenger Voice | ০১:২০ পিএম, ২০২৪-০৮-১৮
কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে সদ্য নিযুক্ত মোবাশ্বিরা ফারজানা মিথিলার (মিথিলা ফারজানা) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাশ্বিরা ফারজানা মিথিলা ছাড়াও কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর অপর্ণা রাণী পালের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়।
২০২৩ সালের ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক ও কাউন্সেলর হিসেবে মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত