শিরোনাম
Passenger Voice | ১০:২০ পিএম, ২০২৪-০৮-১৬
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তার সঙ্গে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানও ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ারে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
গণঅধিকার পরিষদের নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেছেন বিএনপি চেয়ারপারসন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত