শিরোনাম
Passenger Voice | ১১:৪৩ এএম, ২০২৪-০৮-১৫
মাদারীপুর শহরের একটি সড়কের পাশ থেকে পরিত্যক্ত প্লাস্টিকের ভিতর থেকে গুলি, পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
তবে কে বা কারা এ বস্তা ফেলে গেছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের শহীদ মহসিন সড়কে (শকুনি লেকপাড়- হাজির হাওলা সড়ক) পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করে।
পুলিশ জানায়, তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। সাধারণ ডায়েরি মূলে এগুলো আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কিভাবে সড়কে আসলো সে বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত