সড়ক থেকে নুরী আউট!

Passenger Voice    |    ০৬:০১ পিএম, ২০২৪-০৮-১৪


সড়ক থেকে নুরী আউট!

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট ১৯ জন সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে৷  বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি৷ নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছে সড়ক পরিবহন বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরীরও। 

এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস (প্রশাসন) ক্যডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালের জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল গত ডিসেম্বর। তারপর তাঁকে ছয় মাসের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা আরও এক বছর বাড়ানো হয়। চাকরিজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনার পতনের পর তার সে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।