শিরোনাম
Passenger Voice | ০২:৫২ পিএম, ২০২৪-০৮-১২
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তার পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একদিনের মধ্যে তারা পদ থেকে সরে না দাঁড়ালে কেন্দ্রীয় ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। ওই আল্টিমেটামের ঘণ্টা খানেকের মধ্যেই পদত্যাগ করলেন চার উচ্চপদস্থ কর্মকর্তা।
তারা হলেন- ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, খুরশীদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের।
এর আগে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।
রনি বলেন, আর্থিক খাতে অনিয়মের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকেন, তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। এজন্য চার কর্মকর্তা পদত্যাগ না করলে ছাত্র-জনতা বাংলাদেশ ব্যাংকের ঘেরাও করবে।
প্রসঙ্গত, পদত্যাগ করা ওই চার কর্মকর্তা কারণ হিসেবে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত