শিরোনাম
Passenger Voice | ০৫:৫৭ পিএম, ২০২৪-০৮-১০
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও শপথ করেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১০ আগস্ট) বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল দুপুর ১টায় শেষ হয়।
কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমের উপস্তিতিতে প্রায় দেড় হাজার নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এ সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা যায়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান অবস্থানরত সকলকে শপথ বাক্য পাঠ করান।
শপথে বলা হয়, আমরা শপথ করতেছি যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে না ফিরিয়ে আনা পর্যন্ত বঙ্গবন্ধুর নামে কসম করছি আমাদের গায়ের এক বিন্দু রক্ত থাকতে ঘরে ফিরে যাব না। এই কোটালিপাড়ার সংগ্রামী মানুষ দৃঢ়চিত্তে প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ঘরে ফিরে যাব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।
এ সময় কোটালিপাড়া উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত