শিরোনাম
Passenger Voice | ০৫:৫৬ পিএম, ২০২৪-০৮-০৭
শেখ হাসিনার সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জড়ো হচ্ছেন দীর্ঘদিন পদ-পদোন্নতি বঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আজকের মধ্যেই তাদের পদোন্নতি দিতে হবে৷
বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদ হারিয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, সেসব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ভিড় জমিয়েছেন। তারা বিএনপি-জামায়াতপন্থি বলেই পরিচিত। এসব কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ নানা জায়গায় ভিড় জমাচ্ছেন। নানা জায়গায় তারা বৈঠকও করছেন।
সকাল থেকে সচিবালয়ে কর্মচারীরা আসার পর বেলা ১২ টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে একত্রিত হন পদোন্নতি বঞ্চিত কর্মচারীরা৷ এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত প্রায় একশ কর্মচারী একত্রিত হয়ে জরুরি আলোচনা করেন৷ তৈরি করেন পদোন্নতি বঞ্চিতদের তালিকা৷ পরে এ তালিকা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) রিপন চাকমার দপ্তরে যান তারা৷ রিপন চাকমাকে না পেয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা৷
এ মন্ত্রণালয়ের পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের সভাপতি এ বি এম আলামিন বলেন, আমরা চাই আজকের মধ্যেই আমাদের পদোন্নতি দিতে হবে৷ আওয়ামী সরকারের আমলে অনেকে আমাদের পরে যোগদান করেও তারা আমাদের আগে পদোন্নতি পেয়েছেন৷ অনেকেই পরে যোগদান করে জ্যেষ্ঠতার তালিকার আগে স্থান পেয়েছেন৷ এতদিন তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলেও দাবি করেন তারা৷
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত