শিরোনাম
Passenger Voice | ০৮:৫২ পিএম, ২০২৪-০৮-০৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরদিনই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তবে এদিন ব্যাংকে অনুপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুর্ণগঠনে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কোনও বাধা থাকবে না। আগের মতো সবধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সাথে আদান-প্রদান করা হবে। এ সময় নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, ছাত্র-জনতার এই বিজয়ে অন্যদের মতো আমরাও আনন্দিত। এ সময় তিনি নিহতদের প্রতি শোক ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত