শিরোনাম
Passenger Voice | ১০:৫৮ পিএম, ২০২৪-০৮-০৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
সোমবার (৫ আগস্ট) বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এ সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্তি পেলো।
ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যাভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ সেটা আমরা সফল হব।
তিনি আরো বলেন, অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সেইসঙ্গে গত কিছুদিনে যত রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে তাদেরও মুক্তি দিতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত