শিরোনাম
Passenger Voice | ১১:১৮ এএম, ২০২৪-০৮-০৪
হামলার শিকার খোকন চৌধুরী বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির কুমিল্লার ব্যুরো চিফ এবং মেরাজ হোসেন একই প্রতিষ্ঠানের ভিডিও সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।
হামলার শিকার খোকন চৌধুরী বলেন, শনিবার দুপুরে আন্দোলকারীদের গণমিছিল ঠেকাতে শহরের বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে অবস্থান নেয় সন্ত্রাসীরা। এ সময় একজন পথচারী মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। সেই মারধরের ভিডিও ধারণ করতে গেলে আমার ও ভিডিও জার্নালিস্ট মেরাজের ওপর হামলা চালায় তারা। এ সময় সন্ত্রাসীরা ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে।
হামলার নিন্দা জানিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের নিশ্চিত সুযোগ দিতে হবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত