শিরোনাম
Passenger Voice | ০৫:১৪ পিএম, ২০২৪-০৮-০৩
এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়িচালক ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। উত্তেজিত শিক্ষার্থীরা একপর্যায়ে সহকারী কমিশনারের গাড়িতে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেন।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুষ্কৃতকারীরা এসি ল্যান্ডের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে। যারা গাড়িটিতে আগুন দিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত