২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত, ডুবলো চট্টগ্রাম

Passenger Voice    |    ০৭:৩০ পিএম, ২০২৪-০৮-০১


২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত, ডুবলো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদকঃ বন্দরনগরী চট্টগ্রামে গতকাল বিকেল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আলী আকবর খান জাগোনিউজকে বলেন, 'চট্টগ্রামে আজ দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।'

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পরেন অফিসগামী যাত্রীরা। বাসাবাড়িতে পানি ঢুকে পরায় দুর্ভোগ পোহাচ্ছ নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা।

নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম। কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না। নগরের জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ ও বহদ্দারহাট এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার বেশিরভাগ রাস্তাঘাটে হাঁটু পানি। যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।

নগরের মুরাদপুরে জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন।

নগরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সারওয়ার হোসেন জানান, বৃষ্টির মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই চকবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন তিনি