শিরোনাম
Passenger Voice | ০১:২০ পিএম, ২০২৪-০৮-০১
বিশিষ্ট ব্যাংকার শাব্বির আহমেদ আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। এ পদে নিয়োগের আগে তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। শাব্বির আহমেদ বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিং কার্যক্রমে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত