শিরোনাম
Passenger Voice | ০২:৩৯ পিএম, ২০২৪-০৭-০২
চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফ্লাইওভারের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ (৩২) বন্দর থানাধীন নিউমুরিং বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোটরসাইকেল আরোহী রাশেদ ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন বলেন, চাপা দেওয়া কাভার্ডভ্যানটি আমরা খুঁজছি। আহত রাশেদের লাশ চমেকে রাখা আছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত