শিরোনাম
Passenger Voice | ০২:১৪ পিএম, ২০২৪-০৭-০২
এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা বগুড়ার সান্তাহারগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেন’ (লোকাল)-এর দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ৮টায় বগুড়ার সুখানপুকুর স্টেশনে প্রবেশের সময় ২ নম্বর লাইনে ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে স্টেশনের ১ নম্বর লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
গাবতলীতে সপ্তাহের ব্যাবধানে তিনবার ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
যাত্রীরা জানান, রেল কর্তৃপক্ষের উদাসীনতার জন্য বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত