শিরোনাম
Passenger Voice | ০৫:০৫ পিএম, ২০২৪-০৬-২৯
বেসরকারি মেঘনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ ৪–এর স্কেলে ৩.০ বা সিজিপিএ ৫–এর স্কেলে ৩.৭৫ থাকতে হবে।
বয়স: ২৫ জুলাই ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
বেতন: প্রথম এক বছর প্রবেশনকাল। প্রবেশনকালে মাসিক বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা ও অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের মেঘনা ব্যাংকের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটে এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Click to Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই, ২০২৪।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত