শিরোনাম
Passenger Voice | ০২:৫৪ পিএম, ২০২৪-০৬-২৮
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক এর নতুন চেয়ারম্যান হচ্ছেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। বর্তমান চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হতে যাওয়া সাদিকুর রহমান বেবিচকের সদস্য (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, মফিদুর রহমানকে বিমান বাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় মফিদুর রহমানের অবসরে যাওয়ার কথা বলা হয়েছিল। ২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচকের চেয়ারম্যান পদে বসানো হয়। দুই দফায় এক বছর ও ছয় মাস করে তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত